জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফুলতলায় ব্যাপক কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রশাসন আয়োজনে সোমবার সকাল ৯টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে ইউএরনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) দিপা রানী সরকার. মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফারজানা ফেরদৌস নিশা, ওসি মোঃ ইলিয়াস তালুকদার। যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামরুজ্জামনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন আশু, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু প্রমুখ। এ সময় ২৭ জন যুব ও যুব মহিলাকে ১৩ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়।