যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে অধিগৃহীত জমি দখল হস্তান্তর করা হয়েছে। ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
রোববার বেলা ১২ টায় নওয়াপাড়া সরকারি কলেজ প্রাঙ্গণে ও ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে অধিগৃহীত জমি দখল হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভুমি অধিগ্রহণ কর্মকর্তা আবু নওশাদ, জেলা ইসলামি ফাউন্ডেশন উপপরিচালক বিল্লাল বিন কাদের, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) তানজিলা আখতার, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া সার, খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ গনি সরদার, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, ইসলামি ফাউন্ডেশনের উপজেলা সুপার ভাইজার মোঃ সোয়াইব হোসেন। সারা বাংলাদেশে ৫৬০ টি মসজিদ এর মধ্যে অভয়নগর উপজেলা ৪০ শতক জমি উপর ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্র নওয়াপাড়া সরকারী কলেজের সামনে স্থাপন করা হবে। এ সময় দোয়া পরিচালনা করেন মাওঃ শহিদুল ইসলাম। এর আগে নওয়াপাড়া সরকারি কলেজের হল রুমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে খতমে কুরআন তেলোয়াত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মোহতামিম শাহ আব্দুল্লাহ বোকারী। এরপর দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ বিভিন্ন মসজিদের ইমানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।