খুলনার পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ২৫০টি পেঁপে গাছ ও ৫০টি কলাগাছ কেঁটে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি উপজেলার কাটিপাড়ায় শুক্রবার সন্ধ্যার পর। অভিযোগের বাদী সুব্রত ভট্রচার্য্য জানান, আমাদের সাড়ে ৩বিঘা জমিতে কলা ও পেঁপে গাছ রয়েছে। কাটিপাড়া গ্রামের সোবাহান মোড়লের ছেলে আলী আজগর মোড়ল (৩৮), হাসেম মোড়ল (৪০), সিরাজুল ইসলাম (৪২) ও আফসার গাজীর ছেলে খালেক গাজী (৫৫) সাথে বিরোধ চলে আসছে। শুক্রবার সন্ধ্যার পর প্রতিপক্ষরা বাগানে ঢুকে পেঁপে বাগান হতে অনুমানিক ২৫০টি পেঁপে ও ৫০টি কলাগাছ কেটে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। গালাগালি করিতে নিষেধ করিলে বিবাদীগণ তার উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করার জন্য উদ্যত হয়। এ সময় প্রতিপক্ষরা খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জিয়া বলেন, পেঁপে ও কলা গাছ কেঁটে ক্ষতিসাধন করার ঘটনায় অভিযোগ হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।