দিঘলিয়ার পুলিশ দিঘলিয়া গ্রামে এক অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,, গত শুক্রবার (১২ আগষ্ট) দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশনায় গাঁজা ক্রয় বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে দিঘলিয়া থানার ওসি তদন্ত রিপন কুমার সরকারের তত্ত্বাবধায়নে এসআই সঞ্জিত সাহা, এসআই আজিজ মাহমুদ, এসআই নুর মোহাম্মদ, ও কনস্টেবল কিবরিয়া, ঝন্টু দাস, সোহেলসহ দিঘলিয়া থানা পুলিশের একটি টিম দিঘলিয়া গ্রামের মাহবুর শেখের বাড়ির সামনে মৃত দেলোয়ার কাজীর পুত্র আলমগীর কাজী (৩০) কে গ্রেফতার করেছে। পুলিশ এ সময় তার কাছে থাকা ২০০গ্রাম গাঁজা জব্দ করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নং ১০, তং ১২/০৮/২০২২ ইং।