কিশোরগঞ্জের বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে মাদক মামলার আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলেন, হালিমপুর ইউনিয়নের ইন্দুরদাইর গ্রামের আবদুল কাদেরের ছেলে মোঃ খাইরুল ইসলাম (৪০), দিলালপুর ফুলবাড়িয়া গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার মাদক ব্যবসায়ি ছেলে সালাউদ্দিন (৩৫), ইন্দুরদাইর আবদুল কাদেরের ছেলে রাইকুল মিয়া (৩০), সরারচর তেঘরিয়া গ্রামের হোসেন আলীর ছেলে আবদুর রউফ (৪৮), দিঘীরপাড় ইউনিয়নের মৃত ইসমাইল মিয়ার ছেলে বকুল মিয়া (৩০) ও দিলালপুর ইউনিয়নের বাহেরনগর গ্রামের হান্নান মিয়ার ছেলে নিজাম মিয়া (৪০)কে গ্রেফতার করার পর গতকাল দুপুরে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে পুলিশ।