বগুড়ার গাবতলীতে হাফ কেজি (পাঁচশত গ্রাম) গাঁজাসহ এক ব্যবসায়ীকে বাগবাড়ীর ফাঁড়ির পুলিশ ১২ আগস্ট সন্ধ্যায় গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী বগুড়া জেলার ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের মৃত সামছুল হকের ছেলে সেলিম রেজা (৩০) বলে পুলিশ জানিয়েছেন।
বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই ইফতেখায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গাবতলী ও ধুনট থানার সীমানা এলাকা বাগবাড়ি বেলতলা ব্রিজ নামকস্থানে মাদক বিক্রি হচ্ছে মর্মে গোপন সংবাদ পায়। সেখানে পুলিশ অভিযান চালিয়ে হাফ কেজি (পাঁচশত গ্রাম) গাঁজাসহ ব্যবসায়ী সেলিম রেজা কে গ্রেফতার করে। এ ছাড়া মিষ্টার নামে আরেক গাঁজা ব্যবসায়ী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায় গাঁজা ব্যবসায়ী সেলিম রেজার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। সে একজন প্রকৃত মাদক ব্যবসায়ী। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, মাদক ব্যবসায়ী সেলিম রেজা ও মিষ্টারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।