শুক্রবার সকালে যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
ঝিকরগাছার যুব সংগঠন পেন ফাউন্ডেশনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও গাছের চারা বিতরণ এবং ফ্রি ফ্রিল্যন্সিং ট্রেনিং প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পেন ফাউন্ডেশনের সভাপতি সফিয়ার রহমান, অধ্যক্ষ সামছুর রহমান, প্রভাষক হারুন-অর রশীদ, টিপু সুলতান, আয়ুব হোসেন, রতœা ইসলাম প্রমুখ। ট্রেনিং পরিচালনা করেন পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ। এ সময় আলোচনায় সভায় উপস্থিত যুবক ও যুব মহিলাদের মাঝে যুব উন্নয়ন থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও ঔষুধি, বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।