কিশোরগঞ্জে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা যুব উন্নয়ন পরিষদেও অঅয়োজনে আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উদযাপিত হয়েছে। ‘আন্তঃপ্রজন্ম সংহতি: সকল বয়সের জন্য একটি বিশ্ব তৈরি করা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে যুব উন্নয়ন পরিষদের আলোচনাসভার আয়োজন করে। শুক্রবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দে অবস্থিত যুব উন্নয়ন পরিষদের কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করে। স্বেচ্ছাসেবী যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ রিয়াদ হোসাইন, লোকজ শিল্পী ফিরোজ সাই,আদর্শ যুব সংস্থার সভাপতি মহিবুল হাসান প্রমুখ।
যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী জানান, আজ আন্তর্জাতিক যুব দিবস ২০২২। প্রতি বছরের ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক যুব দিবস পালনের প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল। দিনটি প্রথম পালিত হয় ২০০০ সালে। দিবসটি উপলক্ষে সংগঠনের উদ্যোগে সকালে আলোচনাসভার আয়োজন করা হয়। এছাড়াও সংস্থার মাধ্যমে পরিচালিত যুব প্রশিক্ষণ ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অপরদিকে মহিনন্দের গোয়ালাপাড়ায় অবস্থিত আদর্শ যুব সংস্থার আয়োজনে আলোচনাসভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মুহিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী।