দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান গাজী জাকির হোসেনের উপর হামলা ও নির্যাতনের মামলার ৬ আসামি কারাগারে। ২ আসামি পলাতক। দুই আসামীসহ সন্ধেহজনক গ্রেফতারকৃত ১জন নিম্ন আদালত থেকে জামিনে আছে। গত ১৪ জুন গাজী জাকির হোসেনের উপর হামলা ও হত্যার চেষ্টাসহ কয়েকটা অভিযোগ এনে তাঁর ছেলে গাজী আরাফাত হোসেন কাইফ বাদী হয়ে দায়েরকৃত মামলায় ১০ জন সহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়। ওই মামলার এজাহারভুক্ত ৮ আসামি উচ্চ আদালত থেকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে এলাকায় ফিরে আসে। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৬ আসামি আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের জন্য আদেশ প্রদান করেন বলে আইনজীবী সূত্রে জানা যায়।
উল্লেখ্য, গত ১২ জুন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আড়ুয়া থেকে মোটরসাইকেল যোগে বারাকপুর নিজ বাড়িতে ফেরার পথে বোয়ালিয়ারচর নামক এলাকায় এলে এলাকার চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর গতি রোধ করে। তাঁকে লোহার রড, জিআই পাইপ ও ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়িভাবে সারা শরীরে আঘাত করে। সন্ত্রাসীরা তাঁর দুই হাত ও দুই পা ভেঙ্গে চুরমার করে পার্শ্ববর্তী খালের মধ্যে ফেলে দেয়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশংকাজনক ও উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা পঙ্গু ও ঢাকা স্পেলাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৫০ দিন চিকিৎসাধীন অবস্থায় গত ২ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। গত ৩ আগস্ট স্থানীয় বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে বারাকপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান গাজী জাকির হোসেনের উপর হামলা ও তাঁকে গুরুতর আহত এবং পরবর্তীতে তাঁর মৃত্যুর প্রতিবাদে চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে। সম্প্রতি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছে। এ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল ক্ষুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা দিঘলিয়া থানার এসআই রানা প্রতাব এ প্রতিবেদককে জানান, এজাহারভুক্ত আসামি শামীম (৩৮) ও সোহেল (৪০) পলাতক রয়েছে। মরহুম গাজী জাকির হোসেনের ছেলে গাজী আরাফাত হোসেন কাইফ ১৪ জুন করা মামলায় ১০ জন আসামি ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়। গত ৩ আগস্ট হত্যার অভিযোগ গ্রহণের জন্য আদালতে আবেদন দাখিল করা হয়েছে। যে আবেদনটা নথিভুক্ত করা হয়েছে বলে জানা যায়। এদিকে এজাহারভুক্ত ৮ আসামি উচ্চ আদালতের আদেশে ৬ সপ্তাহের অন্তরবর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গত সোমবার ( ৮ আগষ্ট) তাদের মধ্যকার (১) শেখ আনসার আলী (৫০), (২) কামাল মল্লিক (২৬), (৩) আলমগীর মোল্যা (৩৪), (৪) আসলাম শেখ (৪৫), (৫) মিকাইল শেখ (৩৫) এবং (৬) আসলাম বিশ্বাস (৪০) মোট ৬ জন আসামি আদালতে আত্মসমার্পন করে আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করলে শুনানী শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুনন্দ বাগচী জামিনের আদেশ নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এজাহারে উল্লেখ থাকা আসামি রসুল (৩৩), বিল্লাল (৩২) এবং সন্দিহান আসামি মিঠুন (৩৫) নিম্ন আদালতের নির্দেশে জামিনে রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দিঘলিয়া থানার এসআই রানা প্রতাব এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি, জিআই পাইপ, একটি চাকু, আততায়ীদের একজনের ব্যবহৃত একটা ক্যাপ পাওয়া যায় যা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ইতোমধ্যে ৮/১০ জন স্বাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পলাতক ২ জনসহ অজ্ঞাতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। এদিকে খুনিদের ফাঁসী দাবী করে বারাকপুর বাসীর পক্ষে দিঘলিয়া উপজেলার সর্বত্র পোস্টারিং করা হয়েছে।
এদিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সবেক সাধারণ সম্পাদক দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের উত্তম সারির নেতা গাজী জাকির হোসেনের হত্যার পিছনে আওয়ামী বিরোধী কোনো অশুভ প্রভাবশালী মহলের পর্দার আড়ালে থাকা শক্তির ইন্দন আছে কিনা, আসামীদের ঘটনার পর পরই গ্রেফতারে কোনো মহলের ইঙ্গিতে আইন প্রয়োগকারী সংস্থা কোনো প্রকার দুর্বলতা আছে কিনা, আসামীদের গ্রেফতার করে রিমা-ে এনে ঘটনার সাথে জড়িত আসামীদের চিহ্নিত করার ক্ষেত্রে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের স্থানীয় আইন প্রয়োগকারী মহলের সাথে যোগাযোগ করা হয়েছে বা হচ্ছে কিনা তা ক্ষতিয়ে দেখার সময়ের যৌতিক দাবী মরহুম জাকির গাজীর শুভাকাক্সক্ষী সর্বমহলের।
সৈয়দ জাহিদুজ্জামান ০১৭২১০৪৭৬৮০