বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ মোরেলগঞ্জ পৌরসভা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হরিচাঁদ ওরফে ধলু পোদ্দারকে (৪৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) গভীর রাতে উপজেলার তেতুলবাড়িয়া এলাকা থেকে ৩০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে উপজেলা সদরের কৃষি ব্যাংক সংলগ্ন তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ সদস্যরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বুধবার দুপুরে হরিচাঁদ ওরফে ধলু পোদ্দারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ধলু পোদ্দার মোরেলগঞ্জ উপজেরা সদরের প্রফুল্ল পোদ্দারের ছেলে এবং পৌরসভা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ধলু পোদ্দার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশী করে ৫০০ গ্রাম গাজা পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের হরিচাঁদ ওরফে ধলু পোদ্দারকে আদালতে সোপর্দ করা হয়েছে।