দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী খুলনা জেলার শ্রেষ্ঠ পরিদর্শক ও এসআই আজিজ মাহমুদ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন।
দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত জুলাই মাসের খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করে আইন-শৃঙ্খলাসহ অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। গত জুলাই/২০২২ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ও জননিরাপত্তা বিধানসহ আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করায় পরিদর্শক ক্যাটাগরীতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরীকে শ্রেষ্ঠ পরিদর্শক ও এসআই ক্যাটাগরীতে দিঘলিয়া থানার এসআই (নিঃ) মোঃ আজিজ মাহমুদকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম এ দুই অফিসারকে আনুষ্ঠানিকভাবে আগামীতে আরো জোরালোভাবে দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশাকে সামনে নিয়ে ক্রেস্ট প্রদান করেন।