নেত্রকোনার দুর্গাপুরে রাতের আঁধারে স্টিলের দরজা কেটে ও ঘরের দরজা ভেঙে নগদ ৪ লক্ষ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে চোরেরা। রোববার গভীর রাতে পৌর শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার প্রধান শিক্ষক রোকন হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।
অপর দিকে সোমবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় শিক্ষক মোঃ তরিকুল ইসলামের বাসায় দিনের বেলায় ঘরের জানালা কেটে মুল্যবান মোবাইল, ইলেকট্রনিক সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা।
শিক্ষক রোকন হোসেন জানান, তিনি সহ পরিবারের লোকজন প্রতি দিনের ন্যায় রাত ১১ ঘটিকার দিকে খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান আড়াইটার দিকে আমার স্ত্রী ঘরের ভিতর আলমারির ড্রায়ার খোলার শব্দে ঘুম ভেঙ্গে যায়। পরে অন্ধকারে তাঁকিয়ে দেখে তিন জন অজ্ঞাতনামা চোর আলমারির ড্রায়ার খুলছে দেখেই ডাক চিৎকার করতে শুরু করলে সে ও তার ছেলে ঘরের বৈদ্যুতিক বাতি জ¦ালানোর পূর্বেই চোর দৌড়ে দ্রুত পালিয়ে যায়। পবর্তিতে পাশের রুমে গিয়ে দেখেন, ঘরের স্টিলের দরজা ভেঙ্গে ঘরের আলমিরার ভিতর রক্ষিত ব্যবসার টাকা সহ স্বর্নালঙ্কার নিয়ে যায়। এনিয়ে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
এ ব্যাপারে থানা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।