যশোরের ঝিকরগাছা পৌরসভা কর্মকর্তা মিজানুর রহমান (৪৪) গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালের দিকে তিনি আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রী লাভলী খাতুন জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মৃত মিজানুর রহমানের স্ত্রী লাভলী খাতুন (৩৬) বলেন - ফজরের নামাজ আদায় করে আমাদের সাথে গল্প করে পাশের ঘরে আমার স্বামী মিজানুর রহমান (৪৪) চলে যান। এরপর দুই শিশুকন্যা তার বাবাকে ডাক দিলে আমি তার রুমে যায়। দরজা বন্ধ দেখে হাকডাক দিয়েও কোন সাড়া পায়নি। এরপর বারান্দার জানালা দিয়ে দেখি গলায় প্লাস্টিকের সাদা দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আত্মহত্যাকারী মিজানুর রহমান ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ার এবং নকশাকার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি শৈলকূপা উপজেলার নাগেরহাট গ্রামে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দারোগা মোস্তাফিজুর রহমান সকালে তার লাশ ঘরের দরজা ভেঙে বাইরে নিয়ে আসেন।