কিশোরগঞ্জের কটিয়াদীতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে রিপোর্টার্স ইউনিটির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান। ইউনিটির সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন। মো.রফিকুল হায়দার টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফখর উদ্দিন ইমরান, মোবারক হোসেন, মাছুম বিল্লাহ তাহের, ছাইদুর রহমান নাঈম প্রমুখ। অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।