ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিলিং ফ্যান ও গলায় গামছা পেঁচিয়ে ইমন মিয়া (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
বুধবার( ৩আগস্ট) দুপুরে পৌর শহরের কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইমন কলেজপাড়ার নোয়াব মিয়ার ছেলে। তাদের পুরাতন বাড়ি উপজেলার নুরপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ইমন মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত ছিলেন। প্রায় সময়ই মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতো সে। বুধবার দুপুরে পুরাতন বাড়ি থেকে ফিরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকি ও সাড়াশব্দ না মিললে পরিবারের লোকজন জানালা ভেঙে দেখে সিলিং ফ্যানের সাথে তার মরদেহ ঝুলছে।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) সঞ্জয় কুমার সরকার ভোরের কাগজকে বলেন, সিলিং ফ্যানে গামছা পেঁচিয়ে ফাঁস লাগা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।