চট্টগ্রামের হাটহাজারীর কেসি শহীদ জিয়াউর রহমান কলেজের সাবেক ও বর্তমান ৭ জনসহ ১১ জনের গত শুক্রবার মিরসরাই খৈয়াছড়া ট্রেন মাইক্রোবাস দূর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে
সোমবার কলেজ মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভা শুরু হলে কলেজ মিলনায়তনে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। কলেজের শিক্ষক / শিক্ষার্থী কেউ চোখের জল সংবরন করতে পারেনি। শোকসভা মঞ্চে অনেকে কান্নাজড়িত হয়ে পড়ের। সেখানে ও এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজ গভর্নিং বডির সদস্য আবদুল কাইয়ুম ও প্রধান বক্তা ছিলেন,হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। নিহতদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,অধ্যাপক মোহাম্মদ আবদুল কুদ্দুস মিয়া,অধ্যাপক ছৈয়দুল ইসলাম,অধ্যাপক মো আবদুল বারী, অধ্যাপক ফারজানা আবেদীন, অধ্যাপক ত্রিদিব রায়, অধ্যাপক সমীর কান্তি রুদ্র, অধ্যাপক নীলাদ্রী কুমার দে,অধ্যাপক শিরীন আক্তার,শিক্ষার্থী নাঈমা আকতার ও মোহাম্মদ রাসেল। নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আবদুল ওয়াহেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অধ্যাপক মো: রুপন উদ্দিন। বক্তরা বলেন এই শোক ভুলার নয়। শিক্ষার্থী ও কোচিং সেন্টারের পরিচালকেরা সংগ্রাম করে নিজেদের ও পরিবারকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাদের সেই স্বপ্ন মুহুর্তেই যেন ভেঙে গেছে। নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতার জন্য প্রধান মন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়েছে। তাছাড়া আহতদের সুচিকিৎসার জন্য ও সভা থেকে আবেদন জানানো হয়েছে।