খুলনার পাইকগাছা পৌরসভা সদরে স্লুইচগেট দিয়ে রাতের অন্ধকারে লোনাপানি উওোলন। পৌরসদরে ৬নং ওয়ার্ডের মৃত হাজরা পদ মন্ডলের ছেলে কেষ্ট পদ মন্ডল মাদ্রাসা সংলগ্ন খাল দীর্ঘদিন যাবত মিষ্টি পানিতে মাছ চাষ করে আসছে। সম্প্রতি সরকারি নির্দেশনা অমান্য করে সে দেদারসে রাতের লোনা পানি উওোলন করছে। এতে করে এলাকার গাছপালা, পশুপাখি ঘর-বাড়ি সহ জনসাধারণের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পাইকগাছা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গত ২৫ জুলাই পানি উত্তোলন বন্ধ করে দেন। কিন্তু নির্দেশনা অমান্য করে পুনরায় ২৯ জুলাই গভীর রাতে পূর্বেরন্যায় দিদারসে পানি উত্তোলন শুরু করলে এলাকাবাসী জানতে পেরে পানি উত্তোলনের দৃশ্য ভিডিও ধারণ করলে কেষ্টপদ মন্ডল অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান করলে তাতক্ষণিক পানি উন্নয়ন বোর্ডকে জানানলে সরেজমিনে এসে ঘটনার সত্যতা পেয়ে গেট দিয়ে পানি উত্তোলন বন্ধ করে দেন। এই ঘটনায় পাইকগাছা থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।