কুড়িগ্রামের উলিপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের মাহফুজ-ইব্রাহীম নূরাণী তা'লীমূল কোরআন মাদরাসা মাঠে, উপজেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৫ জন দরিদ্র পরিবারের মাঝে ৪ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ১৫ জন দরিদ্র পরিবারকে ১০ হাজার ও ৫০ জন ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সসয় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বজরা ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিনুর রশিদ স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী দুলাল হোসেন, অফিস সহকারী নাজমুল হোসেন,ধরনীবাড়ী ইউপি'র সাবেক সদস্য সুজা মিয়া প্রমুখ।