রংপুর সালেমা বালিকা উচ্চবিদ্যালয়ের অভিভাবক ছাউনির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বুধবার সকালে নগরীর গুপ্তপাড়া এলাকায় সালেমা বালিকা উচ্চবিদ্যালয়ের অভিভাবক ছাউনির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহ্ মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোেেসন, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হাফিজ আহমেদ ছুট্রু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য অ্যাডভোকেট জিয়াউল হাসান জিয়া, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ আমানত উল্লাহ এবং শাহানা আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বিদ্যালয়ের অভিভাবক ছাউনির ভিত্তি প্রস্তর উন্মোচন করে এর কাজের শুভ সূচনা করেন। শেষে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা হাবিবুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উল্ল্যেখ্য, প্রায় ১০ লাখ টাকা ব্যায়ে সালেমা বালিকা উচ্চবিদ্যালয়ের এই অভিভাবক ছাউনি নির্মান করা হচ্ছে।