আশুগঞ্জে বেকারী শ্রমিক আরিয়ানের লাশ নিখোজের চারদিন পর রায়পুর উপজেলার গৌরিপুর থেকে উদ্ধার করেছে নরসিংদী জেলার রায়পুরা পুলিশ। আরিয়ানের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আরিয়ানের বেকারী মালিক মো.মোশাররফ হোসেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই দুপুরে আরিয়ান আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নদীর স্রােতে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার মসার্ভিস ঘটনাস্থলে এসে অনেক খোজাখুজি কওে না পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরীদলকে খবর দিলে ২৩ জুলাই বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নদীতে খোজ করে আরিয়ানকে পায়নি।
পরদিন ২৪ জুলাই সারাদিন ডুবুরীরা মেঘনা নদীর বিভিন্ন স্থানে খোজ করেও আরিয়ানকে পায়নি। অবশেষে মঙ্গলবার ভোর পাচটায় নরসিংদী জেলার রায়পুরার গৌরীপুর এলঅকা আরিয়ানের লাশ ভেসে উঠলে আশেপাশের লেঅকজন রায়পুরা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে আশুগঞ্জ ফায়ার সার্ভিসকে জানায়। আশুগঞ্জ ফায়ার মার্ভিস বেকারী মালিক মোশাররফকে জানালে মোশাররফ রায়পুরা থানায় গেলে লাশ নরসিংদী সদও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। সেখানে ময়না তদœত শেষ হলে আরিয়ানের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।