কয়রা উপজেলার হড্ডা ডি এম মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের সাথ অভিভাবকদের মতবিনিময় সভা গত ২৫ জুলাই সকাল ১১ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহাশিষ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেস কুমার সানা। বক্তৃতা করেন প্রধান শিক্ষক নীহার রঞ্জন সরদার, অরুন কুমার সানা, ভারপ্তাপ্ত প্রধান শিক্ষক মনোজ কুমার মন্ডল,অভিভাবক প্রভাষক বিকাশ চন্দ্র মন্ডল,সাবেক প্রধান অরবৃন্দ কুমার মন্ডল,শিক্ষক সুধান্য কুমার মন্ডল,ইউপি সদস্য উত্তম কুমার মন্ডল বাবু প্রমুখ। বক্তারা কোমল মতি শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার না করার জন্য উদাত্ত আহবান জানান।অনুষ্টানে শিক্ষক, সাংবাদিক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।