প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে খুলনার রূপসা, তেরখাদা ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ (আবাসিক) শুরু হয়েছে। আজ ২৫ জুলাই রাজধানী ঢাকার ৩, সার্কিট হাউজ রোডস্থ পিআইবি'র সেমিনার কক্ষে থেকে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র পরিচালক প্রশাসন, অধ্যয়ন ও প্রশিক্ষণ আফরাজুর রহমান। প্রশিক্ষণের প্রথমদিনে প্রশিক্ষক হিসেবে প্রথম সেশন পরিচালনা করেন পিআইবি'র সিনিয়র প্রশিক্ষক শেখ মজলিস ফুয়াদ, মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ। দ্বিতীয় সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শান্তী হায়দার। প্রশিক্ষণে রূপসা প্রেস ক্লাবের ২৪ সদস্যসহ তেরখাদা ও ফকিরহাটের মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ আগামী ২৭ জুলাই শেষ হবে।