ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আশুগঞ্জ পশ্চিম বাজারের বয়লার ঘাটে দুপুর ২টায় গোসল করতে যায় বেকারী ¤্রমিক আরিয়ান গোসল করতে নেমে ¯্রােতে ভেসে যায় আরিয়ান।গত তিনদিনে ও আরিয়ানের খোঁজ মেলেনি।
এ বিষয়ে আরিয়ানের বাবা বাবলু বলেন,আমার পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যাক্তি ছিল আমার ছেলে আরিয়ান। আরিয়ানকে হারিয়ে আমি এবং আমার স্ত্রী পারভীন গত তিনদিন অঞ্জান অবস্থায় আছি।আমি আমার ছেলের মুখটা দেখতে চাই।গত তিনদিনেও ফায়ার সার্ভিসের ডুবুরীদল আশুগঞ্জেনর মেঘনা নদীতে খোঁজ করে আমার ছেলের লাশটা উদ্ধার করতে পারেনি। প্রশাসনের প্রতি আমার দাবী আমার ছেলৈর লাশটা আমাকে ফেরত দেয়। আশুগঞ্জ আনন্দ বেকারীর মালিত মোশাররফ হোসেন জানান,আরিয়ান সাতার জানত না। সে নদীতে গোসল করতে যাওয়ার সময় প্রতিদিন মগ নিে যেত।ওইদিন আরিয়ান গোসল করতে যাওয়ার সময় মগ না নিয়ে চলে যায়।গোসল করতে নেমে আরিয়ান একটু বেশী পানিতে চলে যায়।এজন্য আরিয়ান আর উপরে উঠতে পারেনি।আস্তে আস্তে সে পানিতে তলিয়ে যায়। আমরা ব্যাক্তিগতভাবে লাশা উদ্ধারের জন্য নৌকা নিয়ে লাশের খোঁজ করছি। আশা করছি খোঁজ করতে করতে পেয়ে যাব। এজন্য আপামর জনগণের একান্ত সহযোগিতা কামনা বরেন।
এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, আন্নন্দ বেকারীর সহকারী ম্যানেজার নদীতে হোসল করতে নেমে নিখোজ হওয়ার বিষয়ে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছে আন্নন্দ বেকারীর মালিক মোশাররফ হোসেন।