চালিয়ে আট হাজার ছয়শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩জুলাই) রাত আটটার পর উপজেলার বাজারগুলোতে অভিযান চালানো হয়। সরকারি আইন অমান্য করে রাত আটটার টার পর দোকান খোলা রাখা ও ভোক্তা অধিকার লঙ্ঘিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে এবং তেরখাদা থানা পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে শেখপুরা বাজারে একটি, হাড়িখালির মোড়কে দুইটি, তেরখাদার কাটেংগা বাজারের তিনটি দোকানকে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা প্রসঙ্গে তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন,"সরকারি আদেশে আটটার পর দোকানপাট বন্ধ রাখতে হবে। এই নির্দেশ অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় তাদের বিরুদ্ধে এই ব্যব¯’া নেয়া হয়েছে। এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অভিযান কার্যক্রম চলমান থাকবে।