জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ, উপজেলা পরিষদ ভাইন্স চেয়ারম্যান গাজী আবদুল হালিম ও শারমিনা পারভীন রুমা,থানা অফিসার ইনচাজ সেখ কনি মিয়া, স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, দারিদ্র বিমোচন কর্মকতা প্রতাপ চন্দ্র দাস, পুরষ্কার প্রাপ্ত মৎস্য চাষী জয় প্রকাশ বিশ্বাস, মেজবাউল আলম টুটুল প্রমুখ।আলোচনা সভা শেষে উপজেলার ৫ জন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে পুরষ্কার প্রদান করা হয়।এরা হলেন চিংড়িতে প্রকাশ বিশ্বাস, কার্পমাছে শাহাদাৎ হোসেন, বাগদা চিংড়িতে তৈয়েবুর রহমান, শৈল মাছে লক্ষী মন্ডল, চারা মাছের নার্সারীতে বিবেক মন্ডল । শেষে সাজিয়াড়া সামছুল উলুম কওমি মাদ্রসার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয।