খুলনার পাইকগাছায় জাতিয় পাবলিক সার্ভিস দিবস-২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকতা বিদ্যুৎ রঞ্জন সাহা, থানা ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের পদস্থ সরকারি কর্মকর্তা প্রমুখ।