নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। সাত দিন ব্যাপি নানা কর্মসূচি মাধ্যমে সাজানো এবারের মৎস্য সপ্তাহকে সফল করতে শনিবার উপজেলা অডিটেরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করেন উপজেলা মৎস্য অফিস। সকাল ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান মতবিনিময়কালে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা লোনা পানি মৎস্য গবেষণা কেন্দ্রের সিনিয়র সাইন্টিফিক অফিসার দেবাশীষ মন্ডল, সাইন্টিফিক অফিসার শাওন আহম্মেদ, মাসুদুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সহকারী মৎস্য মৎস অফিসার শহিদুল হক, এসআই মোস্তাফিজুর রহমানসহ কর্মরত সাংবাদিকরা। সংবাদসম্মেলনে নিরাপদ মাছ বাজারজাত করন নিশ্চিত করতে সারাবছর বিভিন্ন ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা করেন। চিংড়িতে পুশ বা অপদ্রব্য রোধ করে স্বাস্থ্যসম্মত মাছ ভোক্তাদের হাতে তুলে দিতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণকে সমাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান মৎস কর্মকর্তা।