ফুলতলায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভূমিহীন ও গৃহহীনদের আশ্রায়ন প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ৭৭টি পরিবারের মাঝে মুজিবর্ষে উপহারের জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর উপকারভোগিদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। ফুলতলা উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মুনিম লিংকন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াছির আরাফাত, কৃষি কর্মকর্তা মোসাঃ রাজিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কারুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সরদার মনিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র মৎস কর্মকর্তা রনজিৎ কুমার।