বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উপলক্ষে ফুলতলা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় এক অলোচনা সভা ও র্যালী অনষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ উত্তম কুমার দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমারুল হক, মোঃ ইসমাইল হোসেন, মশিয়ার রহমান, মাসুৃদুর রহমান, শরীফুল ইসলাম, জিল্লুর রহমান, নিগার সুলতানা, রাফেজা খানম, নাসিমা খাতুন, নাসরিন খাতুন, মাহরুম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিশেষ ভুমিকা রাখায় মোঃ নাসিম উদ্দিন, মুরশিদা খাতুন, আখিরুন নেছা, মোঃ সেলিম হোসেনকে সম্মাননা সনদ প্রদান করা হয়।