রংপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র্যলী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুরাতন সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভায় রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের যুগ্মসচিব ও রংপুর বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার), মোঃ ফজলুল কবির। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ শামীম আহম্মেদ; অতিরিক্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) (শিক্ষা ও আইসিটি) মোঃ ফিরুজুল ইসলাম; উপ-পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা উপপরিচালক ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) এ,টি,এম নজমূলহুদা ,রংপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিহাব উদ্দিন।
শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য রংপুর বিভাগয়ী পর্যায়ে শ্রেষ্ঠ ১০ জন কর্মী/প্রতিষ্ঠান, রংপুর জেলা পর্যায়ে ৯ জন এবং রংপুর সদর উপজেলা ৮ জনসহ মোট ২৭জন কর্মী ও প্রতিষ্ঠান প্রধানকে পুরস্কৃত করা হয়।