ঐতিহ্যবাহী চরচারতলা ইসলামিয়াা আলিম মাদ্রাসাটি, আলিম পর্যার্যায়ে" এমপিওভুক্ত হওয়ায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা ১২ টায়।
এসময় চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহ সুপার মাওলানা মাজহারুল ইসলাম আল কাদরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যাক্ষ মাওলানা আলহাজ¦ কাজী মহিউদ্দিন মোল্লা।মাওলানা মোঃ রবিউল্লাহ, মিজানুর রহমান, মালানা শফিকুল ইসলাম, মোজাম্মেল হক জালালী, আবিদা সুলতানা, আবুল বাশার, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইমরান আহমেদ, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন, সহ সভাপতি বাবুল সিকদার প্রমুখ।এসময় বক্তারা বলেন মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লার যে স্বপ্ন নিয়ে ১৯৯৯ সাল থেকে এই মাদ্রাসাটির কার্যক্রম শুরু করেছিল এই পর্যন্ত মাদ্রাসার যতটুকু উন্নয়ন হয়েছে তার সম্পুর্ন অবদান অদ্যক্ষ কাজী মহি উদ্দি মোল্লার।সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যাক্ষ মাওলানা মহিউদ্দিন মোল্লাকে ফুল দিয়ে বরন করেন সকল শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ।
অধ্যাক্ষ মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা বলেন মাদ্রাসার আলিম শাখা এমপি ভুক্ত হওয়ায় এলাকার শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।এই মাদ্রাসায় পড়াশোনা শেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ারসহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সযোগ পাবে। এতে আশুগঞ্জ উপজেলাসহ আশেপাশের জেলার শিক্ষাথীদের শিক্ষার সুযোগ প্রসারিত হবে।
সব শেষে দোয়াও মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহ সুপার মাওলানা মাজহারুল ইসলাম আল কাদরী।