সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের শাকবাড়িয়া নদীর আয়েশার ভারানী এলাকায় অভিযান চালিয়ে ১ শ ৭০ কেজি বিষ প্রয়োগ করে মারা চিংড়ি মাছ সহ ১ টি নৌকা আটক করেছে বন বিভাগ। এ সময় নৌকা থেকে অবৈধ কীটনাশক ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জানা গেছে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃতে অভিযান চালিয়ে এ সকল অবৈধ চিংড়ি মাছ সহ নৌকা আটক করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে অসাধু জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত চিংড়ি মাছ বিজ্ঞ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতি বিনষ্ট করা হয়েছে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।