খুলনার পাইকগাছা থানা ওসি মো. জিয়াউর রহমান জিয়াসহ আরো একজনের নামে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক মামলা হয়েছে। মামলা নং ৫৫৫/২২ ও ৬৫৫/২২। যার দঃ বিঃ ৩৮৪/৫০৬(২)/১১৪ ও ৪৪ ধারা। বাদী উপজেলার গোপালপুর গ্রামের মৃতঃ ভোলায় গাজীর পুত্র মোঃ আবদুল মজিদ গাজীর মামলার বিবরনে জানা যাই যে, ঢাকা গাজীপুরের সামনা আক্তার (২৫) মজিদ গাজীর পুত্রকে স্বামী দাবি করে তার বাড়িতে উঠে বসে, সে পুত্রবধূ হিসাবে অস্বীকার করিলে সায়না আক্তার থানার ওসি জিয়াউর রহমান এর শরণাপন্ন হলে ওসি তাকে থানায় ডেকে এনে অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক সাদা কাগজে স্বাক্ষর করিয়া নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক সমনা আক্তারকে মজিদের বাড়িতে পাঠিয়েদেন যে কারণে মজিদ গাজী আদালতে সিআর ৫৫৫/২২ ও পরবর্তীতে ৬৫৫/২২ মামলা করেন। মজিদ গাজী সিআর ৬৫৫/২২ নং মামলায় উল্লেখ করেন যে, ওসির পরামর্শে সামনা আক্তার চুরি, ডাকাতি, দস্যুতা, খুন করিতে পারে বা বসত বাডড়ি জ¦ালিয়ে দিতে পারে। এ ছাড়া মিথ্যা মামলা দিয়ে মজিদ গাজী ও তার পরিবার ও সংশ্লিষ্টদের হয়রানি করতে পারে বা সামনা আক্তার নিজেই আত্মহত্যার চেষ্টা করতে পারে। তবে ওসি জিয়উর রহমান অস্ত্রের ভয় দেখানো বিষয়টি মিথ্যা বলে জানান। বাদীর আইনজীবী অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল জানান, সিআর ৫৫৫/২২ ও সিআর ৬৫৫/২২ মামলা দুটি আদেশের জন্য রেখেছেন আদালত।