ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এ- কলেজ এর উচ্চমাধ্যমিক (একাদশ-দ্বাদশ) শাখা এমপিওভুক্ত হওয়ায় স্কুল- কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে স্কুল এ- কলেজ পরিচালনা কমিটির সভাপতি শেখ যুবায়ের হাসানের সভাপতিত্বে প্রভাষক শাহজালালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শওকতুল ইসলাম, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম মোহাম্মদ কামরুজ্জামান খান কাইয়ুম, অধ্যক্ষ সঞ্জিব কুমার দেব, প্রভাষক মাঈনুদ্দিন ভূইঁয়া শান্তু, সৈয়দ বাহাউদ্দিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর, বশির আল হেলাল, কামরুল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম বেলায়েত, সাধারণ সম্পাদক মহিদুজ্জামান টিটু, যুবলীগ নেতা মাহবুবুর রহমান,মোহাম্মদ রিয়াজুল ইসলাম চৌধুরী বকুল, প্রমূখ। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দিপু মণি ও স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হেড মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন।