“উন্নয়রেনর গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষ উপলক্ষ্যে তৃতীয় পর্যায়ের দ্বিতিয় ধাপে, ভুমিহীনও গৃহহীনদের মাঝে খাশ জমি প্রদান সম্পর্কিত স্থানীয় প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। ২০ জুলাই (বুধবার) সকালে উপজেলা পরিষদ মিলয়নাতনে এ প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা।
এসময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মোঃ বাবুল হোসেন খান,পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী, সদর ইউপি চেযারম্যান শেখ নিজাম উদ্দিন প্রমূখ।
প্রেস ব্রিফিংএ উল্লেখ্য: আগামী ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৬,২২৯টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। তারই অংশ বিশেষ একই দিনে চিতলমারীতে ১২৫টি গৃহভূমিহীন, ও গৃহহীনদের মাঝে চাবিসহ কবুলিয়াত সম্পাদনের মাধ্যমে হস্তান্তর করা হবে।