কচুয়া উপজেলার চরকাঠালিয়া গ্রামোর হানিফ শিকদারের বাড়ি জায়গা ও বাড়ির রাস্তা প্রতিবেশী ইয়াসিন শেখ জোর করে দখল করলে গতদিন অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো মনিরুল ইসলাম দখল মুক্ত করে দিলেন। হানিফ শিকদার সাংবাদিকদের জানান, চাকরীর সুবাদে আমি বাড়িতে না থাকায় দীর্ঘদিন ধরে ইয়াসিন আমার সাজানো বাড়ি দখল করার পায়তারা করে আসছে এবং বিভিন্ন সময় আমাকে হুমকি দেয়, ডিসিআরের জমি বলে আমার ক্রয়কৃত জমি দখলের নানারকম ফন্দি করে যাচ্ছে। বিষয়টি টের পেয়ে আমি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নিষেধাক্কা মামলা দায়ের করি, সে মামলা চলমান থাকা অবস্থায় সে আদালতের নির্দেশের কোন তোয়াক্কা না করে গত ২৮ জুন ওই ইয়াসিন শেখ ভোর বেলা অবৈধ দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া বাহিনী নিয়ে আমার বাড়িতে চড়াও হয়। আমার বাড়ির গড়া-বেড়া কেটে মুল্যবান গাছ পালা উপড়ে ফেলে, টিনের বেড়া খুলে নিয়ে যায় এভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। খবর পেয়ে আমি কচুয়া উপজেলা র্নিবাহী অফিসার মহোদয়কে, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যাক্তি বর্গকে বিষয়টি জানাই। সে থেকে আমি আমার পরিবারের সদস্যরা র্কাযত বন্দীহয়ে অমানবিকভাবে জীবন যাপন করে আসছি।গতকাল অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো মনিরুল ইসলাম আমার বাড়ি ও রাস্তা আমাকে দখল মুক্ত করে দেন।