বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর ধৃষ্টতাপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে সোমবার রাতে টঙ্গীতে মশাল মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান মিরন।
মশাল মিছিলটি চেরাগআলী থেকে শুরু করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে কলেজগেইটে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন পুবাইল থানা ছাত্রদলের আহ্বায়ক রাজিব মিয়া, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মামুন, পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব আরেফিন সিদ্দিক বুলবুল, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাউছার হোসেন, যুগ্ন-আহবায়ক মেহেদি হাসান আরিফ, গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সেলিম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাবু, পারভেজ মারুফ, সহ-সাধারন সম্পাদক রমজান হোসেন, ছাত্রদল নেতা রাকিব হোসেন, রায়হান হোসেন, পলাশ মিয়া, জেনিস, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, নাঈম, রাসেদ, শফিকুল ইসলাম রায়হান, রায়হানা ঢালি, আশিকুর রহমান, ওমর ফারুক, পলক আহমেদ, মেহেদি হাসান, শান্ত, রিপন ও রাসেলসহ ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।