বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর ধৃষ্টতাপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে সোমবার দুপুরে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান মিরন। মিছিলটি স্টেশনরোড এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ শেষে মধুমিতা রোড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন পুবাইল থানা ছাত্রদলের আহ্বায়ক রাজিব মিয়া, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মামুন, পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব আরেফিন সিদ্দিক বুলবুল, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কাউছার হোসেন, যুগ্ন-আহ্বায়ক মেহেদি হাসান আরিফ, ছাত্রদল নেতা সেলিম হোসেন, সাইফুল ইসলাম সাবু, পারভেজ মারুফ, রমজান হোসেন, রাকিব হোসেন, রায়হান, পলাশ, জেনিস, মিথুন, জাহাঙ্গীর, নাঈম, রাসেদ, রায়হান ঢালিসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট এর নেতৃবৃন্দ।