ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে পাতানো মামার বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নবীনগর থানায় অভিযোগ দিয়েছেন।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের শিশু মিয়ার ছেলে শ্যামগ্রাম বাজারের সবজি বিক্রেতা শামীমের নিকট থেকে নির্যাতিতা ছাত্রীর মা প্রায়ই সবজি ক্রয় করতেন, সেই সুবাদে তাদের মাঝে ধর্মীয় ভাই বোন হিসাবে সু-সর্ম্পক গড়ে উঠে। ওই ছাত্রীকে ভাগনি বলে ডাকতেন শামীম। গত ৭ জুলাই ভোরে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় জরুরী কথা আছে বলে ভাগনিকে ডেকে শ্যামগ্রাম বাজারের হৃদয় মিষ্টান্ন ভান্ডার নামন একটি দোকানের ষ্টোর রুমে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনা কাউকে জানালে তার বড় ধরণের ক্ষতি হবে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। লোকলজ্জা ও ক্ষতির ভয়ে ওই ছাত্রী কাউকে কিছু জানায়নি। পাতানো মামা তাকে আবারো শারিরিক সর্ম্পক করতে চাপ দিলে, গত শনিবার ওই ছাত্রী বিষয়টি নিজের মাকে জানালে রাতেই গ্রামের সাহেব সর্দারদের জানিয়ে নবীনগর থানায় অভিযোগ করেন তার মা কুলসুম বেগম।
রোববার বিকেলে ওই ছাত্রীর মা ও মামলার বাদী সাংবাদিকদের কাছে ঘটনার বর্ননা তুলে ধরে ধর্ষককে দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়ে বলেন, আমার মেয়ের প্রতি যে অন্যায় করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
শ্যামগ্রাম মোহিনী কিলোর স্কুল এ- কলেজের প্রধান শিক্ষক মো.মোস্তাক আহম্মেদ বলেন, এ বিষয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আমাকে কোন কিছু জানানো হয়নি, বাজারে লোক মুখে এমন ঘটনার কথা শুনতে পেয়েছি।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ধর্ষককে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।