শরণখোলা উপজেলার বিভিন্ন হাট বাজারে ৪ দিন ব্যাপি ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগ করছেন বাগেরহাট-৪ আসনের (শরণখোলা-মোরেলগঞ্জ) সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। আজ
রোববার শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে গনসংযোগ ও পথসভার মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়।
বৃহস্পতিবার (১৪ জুলাই) উপজেলার আমড়াগাছিয়া ও তাফালবাড়ি বাজার থেকে এ গনসংযোগ শুরু করেন তিনি। এ সময় এমপি মিলন এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পথ সভার মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।
শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেজবা উদ্দিন খোকন জানান, এমপি আমিরুল আলম মিলন সব সময় জনগনের পাশে থাকেন। মানুষের সুখে দুখে তাদের কাছে ছুটে যান। তাই এবারের ঈদুল আযহার শুভেচ্ছা জানাতে এবং সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরতে এই গনসংযোগ কর্মসূচি শুরু করেছেন। বৃহস্পতিবার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া ও সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে এবং শুক্রবার রাজাপুর ও খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা বাজারে গনসংযোগ করেন।
আজ উপজেলা সদর রায়েন্দা বাজারে গনসংযোগকালে তার সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এ্যাডঃ আমিরুল আলম মিলন ফ্যান ক্লাবের সভাপতি মোঃ শাহিন হাওলাদার জানায় আজকের গনসংযোগকালে মোড়লগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান, ইখতিয়ার হোসেন দুলাল, মোড়লগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা যুবলীগের আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামসহ দলীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এমপি পাঁচরাস্তার বাদল চত্তরে এক পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মানসকণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে আলোচিত পদ্মা সেতু সহ উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরেন। তার হাতকে শক্তিশালি করার জন্য নেতাকর্মীসহ সকলের প্রতি আহবান জানান।