ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের পেট্রোবাংলার পাশে গাজা চাষের সাথে জড়িত সন্দেহে একজন আটক এবং পাচটি গাজা গাছ উদ্ধার।ঘটনাটি ঘটেছে রোববার বিকাল সাড়ে পাচটায়।
পলিশ জানায়.গোপন সংবাদের খবর পান যে,চরচারতলা গ্রামের পেট্রোবাংলার আশুগঞ্জ জিটিসিএল’র প্রথম গেইটের পিছনে জনৈক দুলাল(৩১),পিতা মৃত কবির মিয়া,তার বাড়ির উঠানে গাজা চাষ করে দীর্ঘদিন ধরে বিক্রি এবং সেবন করে আসছে।এই খবর জেলার ঊর্ধ্বতন পুলিশকে জানায়। পরবর্তীতে রোববার বিকালে দুলাল(৩১),পিতা মৃত কবির মিয়ার বাড়িতে অবিযান পরিচালনা করে কবির মিয়ার ছেলে দুলালকে আটক করে এবং ঘটনাস্থল থেকে পাচটি গাজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজন চন্দ্র পালের নেতৃত্বে রোববার বিকালে অভিযান করে গাজা চষের সাথে জড়িত সন্দেহে দুলাল নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত আছে কি তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।