বগুড়ার গাবতলীতে ফুটবল খেলাকে কেন্দ্রকরে প্রতিপক্ষের লোহার পাইপের আঘাতে মামুন (২৪) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ১৬ জুলাই রাত ১টা ১০ মিনিটে মৃত্যু হয়েছ।
সে গাবতলী থানাধীন রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর টাইরপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেল।
ফুটবল খেলা কে কেন্দ্র করে তর্কবিতর্ক ও ঝগড়াঝাাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের বাবু মিয়ার ছেলে মোঃ খোকন (৩২) ঘটনার দিনগত রাত পোনে ১০ টায়, মামুন গ্রামের পিন্টুর মুদি দোকানের বেঞ্চের উপর বসে থাকা অবস্থায় পিছন থেকে লোহার পাইপ দিয়ে মাথার বামপাশে আঘাত করে।
মারাত্মক আহত হলে মামুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ মিনিটে মমুন মারা যায়। ঘটনর পর থেকে হামলাকারী খোকন গ্রেফতার এড়াতে পালিয়ে গেছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানন, খোকনকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে। থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।