পারিবারিক তুচ্ছ ঝগড়ার মিমাংসা করতে ডাকা সালিশে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, হামলায় একজন ১জন নিহত,৫জন আহত হয়েছেন। ঘটনাটি শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের মেরাতুলি গ্রামের জাহের মিয়ার বাড়িতে ঘটেছে। হামলায় মেরাতুলি গ্রামের মালেক সর্দারের পুত্র শাহ আলম মিয়া (৪২)নিহত হয়েছেন। ওই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
পুলিশ ও স্থানীয়রা জানান, মেরাতুলি গ্রামের জাহের মিয়ার ছেলে বাহার মিয়ার পরিবারের একটি ঘরোয়া ঝগড়ার ভিডিও ধারন করেন একই বাড়ির যুবক সফর মিয়ার ছেলে আরাফাত, ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিলে এ নিয়ে শুক্রবার বাহার মিয়া ও রিফাতের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি বাড়ির লোকজন ঘরোয়াভাবে মিমাংশা করার জন্য শনিবার রাতে জাহের মিয়ার বাড়িতে সালিশে বসে, ভিডিও ধারনকারী আরাফাত ও জিয়া নামে একজন সালিশে না আসায়,উপস্থিত লোকজন এর কারণ জিজ্ঞাস করলে উত্তেজনা দেখা দেয়, এ সময় সফর মিয়ার পরিবারের লোকজন সভায় উপস্থিত লোকজনের উপর মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে সফর মিয়া, সাঈদুল, ছুট্টু, আরাফাতসহ আরও কয়েকজন দেশিয় অস্ত্র নিয়ে সালিশে এলোপাতাড়ি হামলা চালায়, এ সময় হামিদ মিয়ার ছেলে সাইদুলের হাতে থাকা বল্লম দিয়ে শাহ আলমের চোখে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শহরের নিউ ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। ওই হামলায় মাহবুব, জিহাদ, আমির হোসেনসহ ৫থেকে ৬ জন আহত হয়েছে। নিহত শাহ আলম নবীনগর পৌর এলাকার নারায়পুরে একটি স.মিলে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন,তিনি তিন সন্তানের জনক ছিলেন। এই ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, সংবাদ পেয়ে রাত থেকেই ঘটনাস্থলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার,নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থলে আছি। ওই ঘটনায় সাইদুলের পিতা হামিদ মিয়াসহ ২ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘটনার সাথে জড়িত অনান্যদের গ্রেফতার অভিযান চলছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে ও স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।