উৎসব মূখর পরিবেশে খুলনার ডুমুরিয়ায় গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পুরুষ অভিভাবক শ্রেনীর ২টি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইতোমধ্যে মহিলা অভিভাবক সদস্যের ২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুবর্ণা খান ও তানজিলা নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুরুষ অভিভাবক সদস্য নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পুরুষ ও নারী ৪১৬ জন ভোটারের মধ্যে ২৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । প্রদত্ত ভোটে মো. মহসিন হোসেন খান বল প্রতীক নিয়ে ২১৫ ভোট ও মো. শামীম হোসেন খান বই প্রতীক নিয়ে ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। খানজাহান আলী ১২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপ্তী রায় জানান, এইবারই প্রথম স্কুলে ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হলো।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সিকদার জার্জিস হোসেন।