ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।এঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।হিমেল নামে মেঘনা নদীতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর ইউনিয়নের বাহাদুপুর গ্রামের মেম্বার মো.শাকিল।
নৌ-পুলিশ এবং প্রত্যক্ষদর্শিরা জানায়,প্রতিদিনেরমত হিমেল(১৫) আরো ৪/৫ জনের সাথে উপজেলার বাহাদুরপুরে দুপুর আনুমানিক ১২টায় আশুগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল করতে নেমে মেঘনা নদীতে ডুব দেওয়ার পর আর ভেসে উঠেনি।খবর পেয়ে আশেপাশের লোকজন এসে মেঘনা নদীতে খোজে হিমেলকে উদ্ধার করে বাহাদুরপুর চকবাজাওে একটি ক্লিনিকে নেিয় আসলে ফার্মেসীর পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। উল্লেখ্য হিমেলে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গোয়অলনগন গ্রামে। সে বাহাদুরপর গ্রামের তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।তার বাবার নাম জজ মিয়া।এঘটনায় আশেপাশের গ্রাম থেকে শতশত লোক হিমেলের লাশ দেখতে ভিড় করছে।
এ বিষয়ে ভৈরব নৌ থানার পুলিশের (উপ-পরিদর্শক)এসআই মো.রাসেল বলেন,খবর পেয়ে নৌ-পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলঅর বাহাদুরপুরে যায়। সেখানে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদও হাসপাতালে পাঠায়।ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের নিকট বুঝিয়ে দেওয়া হবে।