পূর্ব রূপসা বাগমারা আল-আকসা কওমি মাদ্রাসা ও এতিম খানার মুহতামিম মাওলানা মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১২ জুলাই লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা মহানগরীর ইসলামি ব্যাংক হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেলা ১১টার দিকে তার লাশ বাগমারা আল-আকসা কওমি মাদ্রাসা ও এতিম খানা প্রাঙ্গণে আনা হলে একনজর দেখার জন্য বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও তালবেলেমসহ শত শত মানুষ এসে ভীড় জমায়। মূহুর্তের মধ্যে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুপুর ১২টায় দোয়া মোনাজাত শেষে তার লাশ গ্রামের বাড়ি বটিয়াঘাটার জয়পুর এলাকায় নিয়ে যাওয়া হয়। বাদ আছর ঝিনাইখালী ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া পরিচালনা করেন আলহাজ¦ মাওলানা মা’বুদ। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ¦ মো. মহিউদ্দিন শেখ, রূপসা প্রেস ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, প্রভাষক মো. হুমায়ুন কবির, মাদরাসা অধ্যক্ষ মাওলানা এইচ এম মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. হায়দার আলী, ইউপি সদস্য মো. ইলিয়াজ হোসেন, মো. ওমর আলী শেখ, মো. আমির হোসেন, স ম হাদীউজ্জামান হাদী, আলহাজ¦ আবু আহাদ হাফিজ বাবু, মাওলানা মমতাজুল ইসলাম, আবদুল হাই কচি, মাওলানা মো. কামাল হোসাইন, মাওলানা আজগর হোসাইন, শিক্ষক মনতেজ আলী, মো. দিদার আলী, মো. তরিকুল ইসলাম, গিয়াস উদ্দিন নান্নু, মো. অহিদুজ্জামান, মো. হুমায়ুন কবির, মো. নাজমুল হোসাইন, আলহাজ¦ হাফেজ মো. সাইফুল্লাহ, হাফেজ মাওলানা রায়হান উদ্দিন, হাফেজ মুহা. আনিচুর রহমান, হাফেজ মিজানুর রহমান, মুফতি মো. আনিচুর রহমান, হাফেজ আবুল হাসান হামিদী, মোঃ সেলিম, মো. মাসুদুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মো. গাউস শেখ, গোলাম মওলা, মো. জাকির শেখ, মো. আসাদ শেখ, মো. কাসেম শেখ, মো. ইকরামুল হক, আবদুল ওহাব শেখ, খায়রুল আলম, খোকন, মো. বশির শেখসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাওলানা মাহবুবুর রহমান বাগমারা আল-আকসা কওমি মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠালগ্ন থেকে নিজেকে নিয়োজিত রাখেন। মাদ্রাসার মুহতামিম হিসেবে তিনি এতিম ছাত্রদের জন্য সার্বোক্ষণিক দেকভাল করতেন।