বাংলাদেশ নির্বাচন কমিশন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় রংপুর অঞ্চলের পরিচালনায় নতুন ভোটার তালিকা হালানাগাদ কর্মসূচি ২০২২ এর কার্যক্রম শুরু করা হয়েছে।
শুক্রবার রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালানাগাদ কর্মসূচি ২০২২ কার্যক্রম উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ¦ মাহমুদুর রহমান টিটু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন আফিসার বসুনিয়া সহ অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ। এ সময় নির্বাচন অফিস সুত্রে জানা যায়, হালানাগাদ কার্যক্রমে রাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কাজ চলমান থাকবে। যাদের ১লা জানুয়ারী ২০০৭ বা তার পুর্বে এবং যারা ভোটার হওয়ার যোগ্য হওয়া সত্বেও বাদ পরেছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়া হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে। নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজন ১৭ ডিজিটের আনলাইন জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, পিতা- মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ইউটিলিট বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন)।