বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইনসহ নাজিমুদ্দিন ওরফে নাজিম (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে সান্তাহার পৌর শহরের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজিম নওগাঁ জেলার রাণীনগর থানার বিষ্ণপুর গ্রামের ফজলু হকের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিব হাসানের নেতৃত্বে এ এস আই আজিমুল হক ও এ এস আই মনিরুল ইসলামসহ পুলিশের একটি চৌকষ দল অভিযানটি পরিচালনা করেন।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক রকিব হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার লুঙ্গির ভাঁজ থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।