কোন ধরনের ফি ছাড়াই মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান করে সকলকে আইটিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সহযোগীতায় লাইট হাউজ ট্রেনিং ইন্সটিটিউট এর উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষন ক্লাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার বিকালে। লাইট হাউজ ট্রেনিং ইন্সটিটিউট এর উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষন ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো.হানিফ মুন্সি। আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান রঞ্জনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকবর্তা অরবিন্দ বিশ^াস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)সজন চন্দ্র পাল এবং চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফায়জুর রহমান প্রমুখ। আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সহযোগীতায় লাইট হাউজ ট্রেনিং ইন্সটিটিউট এর উদ্যোক্তা আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চুর ভ’য়সী প্রশংসা করেন প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো.হানিফ মুন্সি। দক্ষ প্রশিক্ষক এর মাধ্যমে অফিস ম্যানেজমেন্ট,এম এস ওয়ার্ড,এমএস এক্সেল,এম এস পাওয়ার পয়েন্ট,বাংলা এবং ইংলিশ টাইপিং সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কোন ধরনের ফি ছাড়াই প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং বৈশ্বিক মানবসম্পদ তৈরিতে লাইট হাউজ ট্রেনিং ইন্সটিটিউট এর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু তার বক্তব্যে বক্তব্যে তুলে ধরেন।। এ সময় উপজেলা নির্বাহী কর্মকবর্তা অরবিন্দ বিশ^াস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজন চন্দ্র পাল এবং চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফায়জুর রহমান বলেন কারিগররি শিক্ষার কোন বিকল্প নেই। তাই এই ধরনের উদ্যোগ সত্যিই অভাবনীয় এবং প্রশংসার দাবীদার। তারা আরও বলেন ভবিষ্যতের লাইট হাউজ ট্রেনিং ইন্সটিটিউট এর পথচলায় সকল ধরনের সহযোগিতার করবেন বলে তারা আশ^স্ত করেন।