আশুগঞ্জে বাংলাদেশের বেসরকারী শিল্প উদ্যোক্তাদের আইকন,দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা,যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যু বার্র্ষিকীতে বিন¤্র শ্রদ্ধা এবং ভালবাসায় স্মরণ করা হয়েছে। ১৫ জুলাই সকালে আশুগঞ্জ টেলিবিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা,যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুল ইসলাম বাবুলের স্মরণে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু’র সভাপতিত্বে ওই মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো.হানিফ মুন্সি।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপোজলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) সুজন চন্দ্র পাল এবং চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফায়জুর রহমান, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বাবুল সিকদার প্রমুখ।
বক্তারা বলেন,যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম দেশের জন্য কতটা নিবেদিত ছিলেন তা তার কর্মের মধ্যে ফুঠে উঠেছে।তিনি একজন খাঁটি দেশ প্রেমিক ছিলেন।তিনি সবসময় দেশের কল্যাণেনিজেকে নিয়োজিত রেখেছেন।তারমত একজন সফল স্বপ্নদ্রষ্টাকে হারিয়ে জাতির অপুরনীয় ক্ষতি হয়েছে। যা কোনদিন পুরন হবে না।আলোচনা সভা শেষে মিলাদ এবং দোয়া পরিচালনা করেন মো.ইসমাইল হোসেন।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক যুগান্তরের আশুগঞ্জ প্রতিনিধি মো.আক্তারুজ্জামান রঞ্জন।